কুশল প্রশ্নোত্তর - ভদন্ত এস. ধাম্মিকা

কুশল প্রশ্নোত্তর
ভদন্ত এস. ধাম্মিকা
অনূবাদকঃ- অধ্যাপক ডাঃ  অরবিন্দ বড়ুয়া 

প্রথম প্রকাশ
মে, ২০০৪ সাল, ২৫৪৮ বুদ্ধাব্দ

দ্বিতীয় প্রকাশ                   
৮ জানুয়ারী, ২০০৬ সাল           
শ্রদ্ধাদানঃ- ৩০.০০টাকা
.........................................................

নিবেদন
১৯৮৭ সালে প্রকাশিত, প্রাচ্য-পাশ্চাত্যের বৌদ্ধ দর্শন বিষয়ে বিদগ্ধ লেখকের প্রবন্ধ অবলম্বনে, ভদন্ত শ্রাবস্তী ধাম্মিকা মহোদয় প্রণীত, গুড কোয়েশ্শন গুড আনসারস বইটির অভূতপূর্ব জনপ্রিয়তা মেটাতে ইতিমধ্যে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
বুড্ডিস্ট এসোসিয়েশন, ইউনাইটেড স্টেট এর সহায়তায় সম্প্রতি বইটির ইংরেজী সংকলন আমেরিকার পাঠকগণের কাছে সহজলভ্য হয়েছে। নিউয়র্ক বুড্ডিস্ট বিহার লাইব্রেরীর সৌজন্যে পাওয়া এই বই এর ইংরেজী সংকলনটি পাঠ করে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য বইটি বাংলায় অনূবাদ করতে আগ্রহী হই। মূলগ্রন্থে আলোচিত বিষয়কে সহজবোধ্য এবং ব্যাখ্যা করার জন্য অনূবাদের সময় শব্দানূবাদের চেয়ে ভাবানূবাদের দিকে সমধিক গুরূত্ব দিয়েছি। বইটি পাঠ করে আমি আশাকরি পাঠক জীবনমূখী বিভিন্ন প্রশ্নের মনোরম উত্তর খূজেঁ পেয়ে শংশয়মুক্ত হবার আনন্দ উপভোগ করবেন।
পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।
অধ্যাপক অরবিন্দ বড়ুয়া

বৌদ্ধধর্ম
প্রশ্নঃ-বৌদ্ধধর্ম কি?
উত্তরঃ বৌদ্ধ শব্দটি বোধ শব্দ থেকে উদ্ভূত। বোধি বলতে জাগ্রত হওয়া বুঝায় তাই, বৌদ্ধধর্ম জাগ্রত হবার দর্শন। মানবপুত্র সিদ্ধার্থ গৌতম ৩৫ বছর বয়সে ব্যক্তিগত সাধনালদ্ধ অভিজ্ঞতা দর্শনে জাগ্রত হয়েছিলেন। এই ঘটনা আজ থেকে ২৫৪৮ বছর আগের। বর্তমানে সারা বিশ্বে অসংখ্য মানুষ এই দর্শনের অনূসারী। একশত বছর আগে এই ধর্ম শুধুমাত্র এশিয়া মহাদেশে সীমাবদ্ধ ছিল।
প্রশ্নঃ-বৌদ্ধধর্ম কি তাত্ত্বিক দশর্ন?
উত্তরঃ দর্শনের প্রতিশব্দ ফিলজপি শব্দটি ফিলো এবং সোপিয়া এই দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। ফিলো শব্দের অর্থ প্রজ্ঞা এবং সোপিয়া অর্থ প্রজ্ঞা। ফিলোজপি বলতে বুঝায় প্রজ্ঞা উদ্ভূত ভালোবাসা। প্রকৃতপক্ষে এটিই বৌদ্ধধর্মের শূল বাণী। বৌদ্ধধর্ম মানুষের বুদ্ধি ও মেধাশক্তি বিকশিত করে জীবনের স্বরূপ বুঝতে সাহায্য করে। এতে আমরা সকল জীবের প্রতি মৈতী-করূণায় উদ্ভূত হই। তাই বৌদ্ধধর্ম শুধূমাত্র তাত্ত্বিক দর্শন নয় বরং জীবনমূখী বাস্তব দর্শন
প্রশ্নঃ-বুদ্ধ কে ছিলেন?
উত্তরঃ ৬২৪ খ্রীষ্ট পূবে ভারতের এক রাজপরিবারের এক শিশুর জন্ম হয়। রাজ ঐশ্বয্য ও বিলাসে লালিত হলেও কালক্রমে তাঁরএই উপলদ্ধি হয় যে, রাজ ঐশ্বর্য প্রকৃত সুখ শান্তি দিতে পারে না। চারপাশের মানুষের নানা দুঃখ যন্ত্রনা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। জীবের দুঃখ ও দুঃখের কারণ থেকে মুক্তির উপায় উদ্ঘাটনের উদ্দেশ্যে ২৯ বছর বয়সে স্ত্রী-পুত্র, মা-বাবা, রাজ ঐশ্বয্যের বিলাস বহুল জীবন ত্যাগ করে অনিশ্চিত জীবনের ঝুকিঁ নিয়ে তিনি সংসার ত্যাগ করেন। তকালীন মুনী্ ঋষিদের কাছে দুঃখমুক্তির সঠিক সমাধান না পেয়ে অবশেষে তিনি নিজেই সমাধান উদঘাটনের জন্য কঠোর সাধনায় মগ্ন হন। দীর্ঘ ৬ বছরের কঠোর সাধনার পর আপন অভিজ্ঞতার মাধ্যমে জীবনের স্বরূপ সম্বন্ধে জ্ঞাত হন। অজ্ঞতা দূর করে জ্ঞান উপলদ্ধি করেন বলে তিনি বুদ্ধ রুপে আখ্যায়িত হন। এরপর মহাপ্রয়ান পযর্ন্ত ৪৫ বছর ধরে সমগ্র উত্তর ভারত পরিভ্রমণ করে তাঁর লদ্ধ জ্ঞান প্রচার করেন। তাঁর চরিত্রের অনাবিল ধৈয্য, মৈত্রী, করূণার মহিমায় তিনি সকলের কাছে মহিমান্বিত হয়ে উঠেন। পরিশেষে ৮০ বছর বয়সে জীবন জগতের অপ্রতিরোধ্য বাধর্ক্য ও রোগে আক্রান্ত হলেও পরম সুখশান্তি নিয়ে দেহত্যাগ করেন।
প্রশ্নঃ- আপন স্ত্রী-পুত্রের রক্ষণাবেক্ষণ না করে সংসার ত্যাগ করা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় নয় কি?
উত্তরঃ তাঁর পক্ষে পরিজনদের ছেড়ে যাওয়া মোটেই সহজ কাজ ছিল না। সংসার ত্যাগের আগে দীর্ঘদিন এই কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি সংকটে পড়েন। তাঁর কাছে দুটি পথ খোলা ছিল, একদিকে রাজ ঐশ্বয্যের সুখবিলাসে পরিজনের জন্য জীবনযাপন করবেন নাকি বিশ্বের মানুষের কল্যাণের জন্য জীবনয়াপন করবেন? অবশেষে তাঁর করূণাদ্র হৃদয় বিশ্বের মানুষের কল্যাণ ও জীবের দুঃখ মুক্তির জন্য তাকেঁ জীবন উসর্গ করতে উদ্বুদ্ধ করে। তাঁর এই আত্মত্যাগ কি দ্বয়িত্ব জ্ঞানহীনতার পরিচায়ক হতে পারে? আসলে এটি ছিল ঐতিহাসিক আত্মত্যাগ যার শুভফল এখনও জগতের মানুষ অবিরত লাভ করে যাচ্ছে।
প্রশ্নঃ- বুদ্ধ তো বেঁচে নেই। তিনি কিভাবে আমাদের মঙ্গলের জন্য কাজ করবেন?
উত্তরঃ পদার্থ বিজ্ঞানী ফ্যারাডে বিদ্যুত শক্তি আবিষ্কার করেন। এখন তিনি বেঁচে নেই, কিন্তু তাঁর আবিষ্কার কি এখনও আমাদের উপকার করে যাচ্ছে না? চিকিসা বিজ্ঞানী লুইস পাস্তুরের আবিষ্কার অদ্যাবধি রোগ নিরাময়ে কাজ করছে, তিনি তো এখন নেই। লিওনার্দো ভিন্সির শিল্পকর্ম তাঁর মৃত্যুর এত দীর্ঘ সময় পরেও মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে। মনীষীদের মৃত্যু হয়; কিন্তু তাদেঁর অবদান বা কর্মফসল যুগযুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে দিক নির্দেশনা দেয়। বুদ্ধ এখন জীবিত নেই , কিন্তু তাঁর শিক্ষা, ঝীবনাদর্শ ও উপদেশাবলী আমাদের দুঃখ-দুদর্শা ও সমস্যা উত্তরণের প্রেরণা দিয়ে জীবনধারা বদলে দিচ্ছে। মৃত্যুর পরেও বুদ্ধের মতো মহাপুরুষের কীর্তি শত শত শতাব্দী ধরে এই ক্ষমতা ধারণ করে।

প্রশ্নঃ-বুদ্ধ কি ঈশ্বর ছিলেন?
উত্তরঃ না, বুদ্ধ স্বয়ং ঈশ্বর , ঈশ্বরের প্রেরিত সন্তান কিংবা ঈশ্বরের প্রেরিত দূত ছিলেন না। আমাদের সবার মতো তিনি একজন মানুষ, একজন মানবপুত্র। নিজ কর্মসাধনার অভিজ্ঞতার অজ্ঞানের অন্ধকার দূর করে জগত জীবনের প্রকৃত স্বরুপ জ্ঞাত হয়ে তিনি জ্ঞানের আলোকে প্রজ্ঞাবান হয়েছিলেন। উদাত্ত কন্ঠে ঘোষণা করছিলেন, তাঁর উদ্ঘাটিত জ্ঞানের পথে জীবনাচরণ করে যে কোন ব্যক্তি তাঁর মতো বুদ্ধত্ব জ্ঞান লাভ করে প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারেন।

প্রশ্নঃ- বুদ্ধ যদি ঈশ্বর না হন, তাহলে তাঁকে প্রার্থনা করা হয় কেন?
উত্তরঃ বিভিন্ন পদ্ধতির প্রার্থনা আছে। একপ্রকার প্রার্থনা আছে, যেখানে প্রার্থনাকারী তাদেঁর ঈশ্বরের নিকট শ্রদ্ধার্ঘ্য দিয়ে অভিস্ট পূরণের জন্য প্রার্থনা করেন। এই আশা নিয়ে যে ঈশ্বর তা শুনে পুরণ করবেন। এইরুপ প্রার্থনায় কোন বৌদ্ধ বিশ্বাসী নন। অন্য এক প্রার্থনা পদ্ধতিতে অনুসারীগণ তাদেঁর পূজ্য ব্যক্তিকে সম্মান প্রদর্শন করেন। উদাহরণ স্বরুপ বলা যায় যেইভাবে ছাত্ররা তাঁদের শিক্ষককে দাঁড়িয়ে কিংবা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গীতি হবার সময় সম্মান প্রদর্শন করে থাকে। বৌদ্ধরা এই শেষোক্ত পদ্ধতিতে বুদ্ধকে সম্মান প্রদর্শন করে থাকেন।

বৌদ্ধ গান

জয় বৌদ্ধ পতাকা

জয় জয় বৌদ্ধ পতাকা
অহিংসা বিজয় নিশান
গাওরে সকলে ঔক্য বিতানে
অহিংসা মিলন গান।(২)
জয় জয় বৌদ্ধ পতাকা।

আজি বিশ্ব ব্যপিয়া
অহিংসা হিল্লোলে
জাগে মহাবিশ্ব সাম্যমৈত্রী সলিলে।(২)
আকাশে বাতাসে বন উপবনে
নদী কল্লোলে ধরেছে তান।২
জয়......................গান।
জয় জয় বৌদ্ধ পতাকা।

জাতি ভেদাভেদ বৈষম্য হিমাদ্রী
লঙ্গিয়াছিল মহা জলধি।(২)
সকল বন্ধন করি অবসান
গাওরে সকলে ঔক্যবিধান
ছয়রঙেপতাকার শান্তি নিশান
জয় জয়................গান।
জয় জয়................গান।
গাওরে সকলে ঔক্যবিতানে
অহিংসা মিলন গান।

রবীন্দ্রনাথের সাহিত্যে বৌদ্ধ প্রসঙ্গ

লেখক: ড. তপন বাগচী

উনিশ শতক বাঙালির নবজাগরণের সূচনায় সাহিত্য-সংস্কৃতির উপলব্ধির সঙ্গে ধর্মচিন্তাজাত দার্শনিক উপলব্ধির সংযোগ ঘটে। বৌদ্ধসাহিত্যের অনুবাদ ও সমালোচনা এই উপলব্ধিকে জাগ্রত রাখে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী, রামদাস সেন, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, অঘোরনাথ গুপ্ত, নবীনচন্দ্র সেন, শরচ্চন্দ্র দেব, সতীশচন্দ্র বিদ্যাভূষণ প্রমুখ মনীষীতুল্য ব্যক্তি বুদ্ধদেবের জীবন ও দর্শন নিয়ে গ্রন্থ রচনা করেছেন। রবীন্দ্রমানস গঠনে এদের চিন্তাাধারা প্রভাব ফেলেছিল। বুদ্ধ সম্পর্কে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিও তাঁর অজানা ছিল না। হীনযান-মহাযান সম্পর্কেও তাঁর ধারণা স্পষ্ট ছিল। বুদ্ধদেবকে নিয়ে তাঁর নানামাত্রিক ভাবনা নিয়ে গ্রন্থও রয়েছে। রবীন্দ্রনাথের পারিবারিক আবহেও ছিল বৌদ্ধ দর্শনের চর্চা। তাঁর ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রচিত 'আর্যধর্ম এবং বৌদ্ধধর্মের পরস্পর ঘাতপ্রতিঘাত ও সঙ্ঘাত' (১৮৯৯) এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর রচিত 'বৌদ্ধধর্ম' (১৯০১) গ্রন্থদুটিই তার প্রমাণ বহন করে। এছাড়া রাজেন্দ্রলাল মিত্রের 'দি সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল' গ্রন্থটি তাঁকে অনেক বৌদ্ধআখ্যানের সন্ধান দেয়। এই গ্রন্থ থেকে কবি যে সকল আখ্যান তাঁর সৃষ্টিসম্ভারে ব্যবহার করেছেন, তা হলো, শ্রেষ্ঠ 'ভিক্ষা, পূজারিণী, উপগুপ্ত, মালিনী, পরিশোধ, চন্ডালী, মূল্যপ্রাপ্তি, নগরলক্ষ্মী ও মস্তকবিক্রয়। 'কথা ও কাহিনী' কবিতাগ্রন্থের সকল আখ্যানই তিনি গ্রহণ করেছেন বৌদ্ধ কাহিনী থেকে। এই গ্রন্থের আখ্যা-অংশে 'বিজ্ঞাপন' শিরোনামে রবীন্দ্রনাথের বক্তব্য থেকে মেলে-
'এই গ্রন্থে যে-সকল বৌদ্ধ-কথা বর্ণিত হইয়াছে তাহা রাজেন্দ্রনাথ মিত্র-সংকলিত নেপালী বৌদ্ধসাহিত্য সম্বন্ধীয় ইংরাজি গ্রন্থ হইতে গৃহিত। রাজপুত-কাহিনীগুলি টডের রাজস্থান ও শিখ-বিবরণগুলি দুই-একটি ইংরাজি শিখ-ইতিহাস হইতে উদ্ধার করা হইয়াছে। ভক্তমাল হইতে বৈষ্ণব গল্পগুলি প্রাপ্ত হইয়াছি। মূলের সহিত এই কবিতা গুলির কিছু কিছু প্রভেদ লক্ষিত হইবে-আশা করি, সেই পরিবর্তনের জন্য সাহিত্য-বিধান-মতে দন্ডনীয় গণ্য হইব না।'
'কথা ও কাহিনী' গ্রন্থের প্রেক্ষাপট সম্পর্কে কবি অন্যত্র বলেছেন,
'এক সময়ে আমি যখন বৌদ্ধ কাহিনী এবং ঐতিহাসিক কাহিনীগুলি জানলুম তখন তারা স্পষ্ট ছবি গ্রহণ করে আমার মধ্যে সৃষ্টির প্রেরণা নিয়ে এসেছিল। অকস্মাৎ 'কথা ও কাহিনী'র গল্পধারা উৎসের মতো নানা শাখায় উচ্ছ্বসিত হয়ে উঠল। সেই সময়কার শিক্ষায় এই-সকল ইতিবৃত্ত জানবার অবকাশ ছিল, সুতরাং বলতে পারা যায় 'কথা ও কাহিনী' সেই কালেরই বিশেষ রচনা।' [সাহিত্যে ঐতিহাসিকতা, সাহিত্যের স্বরূপ]
'কথা' কাব্যে যে কয়েকটি কবিতা আছে তা হলো: কথা কও, কথা কও, শ্রেষ্ঠভিক্ষা, প্রতিনিধি, ব্রাহ্মণ, মস্তকবিক্রয়, পূজারিণী, অভিসার, পরিশোধ, সামান্য ক্ষতি, মূল্যপ্রাপ্তি, নগরলক্ষ্মী, অপমান-বর, স্বামীলাভ, স্পর্শমণি, বন্দী বীর, মানী, প্রার্থনাতীত দান, রাজবিচার, গুরু গোবিন্দ, শেষ শিক্ষা, নকল গড়, হোরিখেলা, বিবাহ, বিচারক, পণরক্ষা
আর 'কাহিনী' কাব্যে রয়েছে ৮টি কবিতা। তা হলো: কত কী যে আসে, গানভঙ্গ, পুরাতন ভৃত্য, দুই বিঘা জমি, দেবতার গ্রাস, নিষ্ফল উপহার, দীনদান, বিসর্জন। অর্থাৎ 'কথা' ও 'কাহিনী'র এই ৩৩টি কবিতাই বৌদ্ধকাহিনীজাত। এর বাইরেও অজস্র কবিতা রয়েছে যাতে বৌদ্ধসংস্কৃতির উপকরণ রয়েছে। তবে 'পুনশ্চ' কাব্যের 'শাপমোচন', 'পরিশেষ' কাব্যের 'বুদ্ধজন্মোৎসব', 'বোরোবুদুর', 'সিয়াম, 'বুদ্ধদেবের প্রতি, 'প্রার্থনা, 'বৈশাখী পূর্ণিমা; 'পত্রপুট' কাব্যের ১৭-সংখ্যক কবিতা, 'নবজাতক' কাব্যের 'বুদ্ধভক্তি' এবং 'জন্মদিনে' কাব্যের ৩ ও ৬ সংখ্যক কবিতায় তীব্রভাবে রয়েছে ভগবান বুদ্ধের উপস্থিতি।